রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয়

পুলিশের অভিযানে চিহ্নিত চাঁদাবাজ জীবন মাদকসহ আটক

নিজস্ব প্রতিবেদক: / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

মিরপুর মডেল থানা পুলিশের সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে বিশেষ অভিযানে চিহ্নিত চাঁদাবাজ জীবনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

মঙ্গলবার মিরপুর-১০ এলাকার নতুন রব্বানী হোটেলের দ্বিতীয় তলা থেকে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন শাহিন ইসলাম জীবন(৩৯),পিতা-মৃত ইউসুফ আলী, মোঃজনি(২৬),পিতা-মৃত আব্দুর রহিম ও মোঃ রাশেদুল ইসলাম রাশেদ(৪৪), পিতা-মৃত মতিউর শেখ।

পুলিশ সূত্রে জানা যায়-আটককৃত আসামিদের থেকে ৫ গ্রাম হেরোইন (যার বাজার মূল্য ২০ হাজার টাকা),১৫০ পিছ ইয়াবা,মাদকদ্রব্য বিক্রয়ের ৩০ হাজার ৪০০ টাকা,মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবনের ফয়েলপেপার সহ একটি পিস্তল সদৃশ গ্যাসলাইটার উদ্ধার করা হয়।

জানা যায় -মিরপুর ১০ এলাকার ফুটপাতের একাংশে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ করে আসছেন জীবন। দোকানপাট দখলসহ নিয়মিত চাঁদাবাজি করে সাধারণ ব্যবসায়ীদেরকে জিম্মি করে রেখেছিলেন জীবন।এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর ১০ এলাকায় ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মানিকের নেতৃত্বে ছাত্র জনতার উপর তান্ডব চালায়।

এছাড়াও চাঁদাবাজির একাধিক অভিযোগে মিরপুর মডেল থানায় বেশ কয়েকটি চাঁদাবাজির মামলাও রয়েছে জীবনের বিরুদ্ধে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন মিয়া জানায় – আটকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তিনি জানায় চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে নিয়মিত কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর