মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

ইউটিউব চ্যানেলে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মামুন সরকার

বিশেষ প্রতিনিধিঃ / ৮১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

অনলাইন টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার মামুন সরকার।

তিনি বলেন, গত রবিবার (১২ জানুয়ারি) মহানগরীর ৩৪নং ওয়ার্ডের হারিকেন এলাকার রহিম সরকার নামে জনৈক ব্যাক্তি নানা অভিযোগে গ্রেপ্তার হয় বাসন থানা পুলিশের হাতে। বিষয়টি ওইদিন মূলধারার জাতীয় দৈনিকসহ বিভিন্ন টেলিভিশনের অনলাইন সংস্করণেও গুরুত্বের সহিত প্রচারিত হয়।

মামুন সরকার বলেন, খবরে রহিম সরকারকে যেসব অভিযোগে অভিযুক্ত করা হয় তার মধ্যে ভূমি সংক্রান্ত কোন বিষয় দৃষ্টিগোচর হয়নি। রহিম সরকারের গ্রেপ্তার বিষয়ে কোন আপত্তিও নেই আমার। স্থানীয় জনৈক সালাউদ্দিন সরকারসহ আমাকে জড়িয়ে ১৩ জানুয়ারি একটি ভিডিও সংবাদ প্রকাশ করে মেট্রো টিভি। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন মামুন সরকার।

রহিম সরকারের বিরুদ্ধে আনিত অভিযোগ বিষয়ে অজ্ঞাত তিনি। তবে সালাউদ্দিন সরকারের সাথে মামুন সরকারকে জড়িয়ে ভূমি দস্যুতার যে অভিযোগ সেটি উদ্দেশ্যপ্রণোদিত বলছেন মামুন সরকার। তিনি জানান গত বছরের (২ডিসেম্বর) সালাউদ্দিন সরকারের একটি পোষাক কারখানার জমিসহ মালামাল দখলে মেট্রো টিভি কর্তৃপক্ষের বিপত্তি বাঁধে। পরে সেটি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতীতে এক প্রকার সমাধান হয়।

সেদিন খবর পেয়ে ওই স্থানে সংবাদ সংগ্রহের তাগিদে যান মামুন সরকার, সেখানে দেখা হয় প্রতিবেশি রহিম সরকারের সাথে। সেই স্থানে চ্যানেল আইয়ের ক্যামেরা সাংবাদিকের মুখোমুখি হলে সেইদিন মামুন সরকারেরও ছবি ধারন করা হয় রহিম সরকারের পাশাপাশি। তিনি আরো বলেন সালাউদ্দিন সরকারের দাবী করা কারখানার মেশিনারিজ আত্মসাৎ বিষয়ে জানতে চাওয়ায় বিপত্তি বাঁধে মেট্রো টিভি কর্তৃপক্ষের সাথে।

সে ঘটনার জেরেই মূলত উদ্দেশ্যপ্রণোদিত ভূমিদস্যু আখ্যা দিয়ে রহিম সরকারের সাথে জড়িয়ে মামুন সরকারের বিরুদ্ধে সংবাদটি পরিবেশন করা হয়। আমি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর