মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে পুলিশের নাশকতার মামলার আসামী বিএনপি নেতা বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন আবহে শেখ হাসিনার জন্মদিন মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম

ঝিনাইগাতীতে শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুর জেলার ঝিনাইগাতীতে নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। রোববার শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা করা হয়।

 

পরে ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও তিনবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল মান্নানের পরচিালনায় বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক লুৎফর রহমান, যুবদল নেতা মাসুম বিল্লাহ প্রমূখ।

এছাড়া অনুরূপভাবে দিবসটি পালন করা হয় জেলার শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলায়। বক্তাগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে তাঁর দেখানো পথ অনুসরন করে চলার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান। পরে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর