সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে চোরাই পথে আনা ২১৫০ কেজি গরুর মাংস জব্দ

তাড়াশ টাইমস / ২৬০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম সীমান্তবর্তী এরিয়া ও নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া বাজার পূর্ব পাশে অভিযান চালিয়ে আনুমানিক ২১৫০ কেজি গরুর মাংস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৯ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ময়মনসিংহ ব্যাটালিয়ান (৩৯ বিজিবি) হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল নেতৃত্বে ভোর ৫:৩০ মিনিটে ৭ জনের একটি টহল সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

ঢাকা মেট্রো-ট ১১-৭০-৬৮ সাদা কালারের ফ্রিজিং গাড়ি দেখতে পেয়ে টহল বিজিবির দল গাড়িটির  কাছে পৌছানোর আগে তাদের উপস্থিত টের পেয়ে ড্রাইভার সহ ৪ থেকে ৫ জন লোক গাড়ি ও মাংস রেখে  তাৎক্ষনিক ভাবে পালিয়ে যান

ক্যাম্প কমান্ডার আব্দুল আওয়াল এর নেতৃত্বে গাড়ি ও জব্দকৃত মাংস সহ হলদিগ্রাম ক্যাম্পে নিয়ে আসা হয় তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকয় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানে ব্যবহৃত গাড়ি ও মাংস জব্দ করা হয়। আটককৃত গাড়ি ও মাংস বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর