শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’

জগন্নাথপুরে জাতীয় পরিচয় পত্র জালিয়াতি: নির্বাচন অফিসারসহ ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:: / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার:

জাতীয় পরিচয়পত্র (NID) জালিয়াতির চাঞ্চল্যকর ঘটনায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মো: মুজিবুর রহমান ও ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনায় গোপন তদন্তে জালিয়াতি চক্রের সন্ধান পাওয়ার পর এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

গত সোমবার (২৭ জানুয়ারি ২০২৫ খ্রি.) নির্বাচন কমিশনের উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মোঃ তকদির আহমেদ এবং সহকারী প্রোগ্রামার (তথ্য ব্যবস্থাপনা) আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে সার্ভারের ডাটাবেজ পরীক্ষা করে দেখা যায়, প্রবাসে অবস্থানরত সাদিকুর রহমান, তানভীর হাসান ও মোহাম্মদ লিটন আহমেদ-এর নামে একাধিক এনআইডি তৈরির জন্য জালিয়াতি করা হয়েছে। ভোটারদের বায়োমেট্রিক তথ্য (ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ স্ক্যান) বিকৃত করে অবৈধভাবে নিবন্ধন করা হয়েছে।

এই জালিয়াতিতে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মো: মুজিবুর রহমান এবং ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের পাশাপাশি সাদিকুর রহমান, তানভীর হাসান ও মোহাম্মদ লিটন আহমেদ-এর বিরুদ্ধেও জেলা নির্বাচন অফিসার, সুনামগঞ্জ-এর অভিযোগের ভিত্তিতে জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০ এবং ভোটার তালিকা আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫ খ্রি.) জগন্নাথপুর থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর