বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
পান চুরির সন্দেহে যুবককে বিদ্যুৎ শকট, দুই আঙ্গুল কর্তন ক্ষমতার প্রভাব দেখিয়ে জমি দখলের চেষ্টা? তাড়াশে যুবদল নেতার থানায় অভিযোগ বাকেরগঞ্জে পুলিশের নাশকতার মামলার আসামী বিএনপি নেতা বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন আবহে শেখ হাসিনার জন্মদিন মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী

দলীয় নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির নব নির্বাচিত সসদ্য সচিব

স্টাফ রিপোর্টার:: / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার

“এডভোকেট মোঃ নাজমুল হুদা (হিমেল)”
দলীয় অসংখ্য নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির নবনির্বাচিত সদস্য সচিব এডভোকেট মোঃ নাজমুল হুদা (হিমেল)।

মঙ্গলবার বিকেলে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে জাতীয়পার্টির নেতাকর্মীরা জেলা শহরের উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ে এসে এডভোকেট মোঃ নাজমুল হুদা (হিমেল)’কে ফুলের তোড়া দিয়েশুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এই সময় নেতকর্মীদের উদ্দেশ্যে সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টির নব নির্বাচিত সদস্য সচিব“এডভোকেট মোঃ নাজমুল হুদা (হিমেল)”বলেন, জাতীয়পার্টি দীর্ঘ ১০ বৎসর সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। দল ছিল বিপর্যয়ের মুখে । জাতীয়পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ও সবেক সফল রাষ্ট্রপতি ,মরহুম আলহাজ¦ হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন ও বর্তমান পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদেরের নেতৃত্বে এই জাতীয়পার্টিকে দ্রæত সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে শক্তিশালী সংগঠনে পরিনত করার প্রত্যয় ব্যক্ত করেন। দলীয় নেতাকর্মীদেরকে নিজ নিজ উপজেলায় সাংগঠনিক কার্য্যক্রম চালিয়ে যাওয়ার জন্য তিনি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয়পার্টির নব নির্বাচিত যুগ্ম আহŸায়ক গোলাম হোসেন অভি, যুগ্ম আহবায়ক মোঃ হারুন মিয়া, জেলা জাতীয়পার্টির আহবায়ক কমিটির সদস্য সফিকুল আলম উজ্জল, এমদাদুল হক দিলরব, আব্দুল ছালিক মিলন তালুকদার, নুরুল ইসলাম, হুমায়ুন রশিদ, মনির হোসেন, মোঃ আজিজ মিয়া, ওমর ফারুক, মোঃ আব্দুল বারি রুহেল, আবুল কাশেম এবং জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ প্রমুখ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর