বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী

তাহিরপুর ভারতের কয়লা গুহায় কাজ করতে গিয়ে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অবৈধ পথে ভারত থেকে কয়লা আনতে গিয়ে কয়লা কুয়ারিতে (গুহা/গর্তে) মোঃ রজব আলী (৪৫) নামে এক জন কয়লা শ্রমিক নিহত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বালিয়াঘাটা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার শূন্য লাইন থেকে ১ কি:মি: ভারতের অভ্যন্তরে মেঘালয়ের কয়লার কুয়ারিতে (গুহা/গর্তে) ঘটনাটি ঘটেছে।

নিহত কয়লা শ্রমিক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা পশ্চিম পাড়া গ্রামের মৃত বাসিন্দা শমশের আলীর ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে,বিজিবি ও পুলিশ ক্যম্পের সদস্যরা সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখার পরও ভোর রাতে বিজিবির টহল দলের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরের কয়লা গুহায় যায়। সেখানে গিয়ে কাজ করা অবস্থায় মাথায় আঘাত পেয়ে গুরুতর অসুস্থ হয়ে মারা যায় মোঃ রজব আলী। এসময় সাথে থাকা লোকজন থাকে বাংলাদেশের লাকমা পশ্চিম পাড়া নিজ বাড়ি নিয়ে আসে। এই ঘটনায় নিহতের পরিবার শোকের মাতম চলছে।

স্থানীয় এলাকাবাসীকে নিয়ে সকল অনিয়ম প্রতিরোধে মিটিং করা,বিভিন্ন ভাবে সহযোগিতা করাসহ নানান ভাবে সচেতন করার চেষ্টা করা হচ্ছে এরপরও এমন দূর্ঘটনার শিকার হচ্ছে বলে জানিয়েছেন সীমান্ত এলাকার সচেতন বাসিন্দাগন।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির পিএসসি কয়লা শ্রমিক নিহতের সত্যতা নিশ্চিত করেন। সীমান্ত এলাকায় বিজিবি কঠোর নজরদারি রয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান,খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর