বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী

এডভোকেট তাজ উদ্দিন শাবি’র আইন উপদেষ্টা নিযুক্ত

প্রেস বিজ্ঞপ্তি / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

দেশের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা হিসেবে নিযুক্তি হয়েছেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন।

 

গত ১২ ফেব্রুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এ পদে নিয়োগ প্রদান করেন।

 

সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন একজন লব্ধপ্রতিষ্ঠ আইনজীবী। করোনা মহামারী কালে দেশে প্রথম বারের মত ভার্চুয়াল কোর্ট চালু হলে মোহাম্মদ তাজ উদ্দিন দেশের প্রথম আইনজীবী হিসেবে ভার্চুয়াল কোর্টে শুনানী পরিচালনা করে দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেন। এছাড়া, এক যুগেরও বেশী সময়ের ক্যারিয়ারে অনেকগুলো চাঞ্চল্যকর মামলা পরিচালনা করেছেন তিনি। মোহাম্মদ তাজ উদ্দিন সাংবাদিক হিসেবেও সমধিক পরিচিত। ২০০০ সাল থেকে তিনি সাংবাদিকতায় সম্পৃক্ত। কাজ করেছেন একাধিক স্থানীয়, জাতীয় ও আর্ন্তজাতিক গণমাধ্যমে। তিনি সিলেট প্রেসক্লাব কার্যকরী কমিটির নির্বাচিত সদস্য, বিদেশী গণমাধ্যম কর্মীদের সংগঠন ওভারসিজ করেসপন্ডেন্ট এসোসিয়েশন, সিলেট (ওকাস)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

যে কোন প্রয়োজনে তার সাথে চেম্বার: ওয়াহিদ মনজিল, মোমিনখলা, সিলেট অথবা ০১৭১১-৪৪৫০৫৬ নাম্বারে যোগাযোগ করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর