বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী

সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান মহানগর যুবলীগের সহ-দপ্তর সম্পাদক হেলাল সহ গ্রেফতার ৮

স্টাফ রিপোর্টার : / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার :

সিলেটে অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে এবার সিটি করপোরেশনের (সিসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খানসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব।

 

রবিবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।সোমবার এ তথ্য জানিয়েছে সিলেট জেলা ও মহানগর পুলিশ এবং র‌্যাব।

 

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রবিবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খানসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

আজম খান ছাড়া মহানগর পুলিশের হাতে গ্রেফতার হওয়া বাকিরা হলেন- নগরের বারুতখানার বাসিন্দা ছাত্রলীগ কর্মী সাইরুল কবীর সঞ্জয় ও তার ভাই বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের ক্রীড়া সম্পাদক সানি কবীর, দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল বাছিত মকন মিয়া ও সিলেট জেলা তাঁতী লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মো. ময়নুল ইসলাম। এছাড়া জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন দুই জন।

 

তারা হলেন- ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরমান হোসেন আনু ও জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মিলন আহমদ।

 

এদিকে, রবিবার রাতে নগরীর করেরপাড়া গুয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মহানগর যুবলীগের সহ-দপ্তর সম্পাদক হেলাল মিয়াকে গ্রেফতার করে র‌্যাব, হেলালের বিরুদ্ধে চাদাবাজি সহ আরো বেশ কয়েকটি মামলা রয়েছে (এসএমপি) বিভিন্ন থানায়।
১৭ ফেব্রুয়ারী ২০২৫ ইংরেজি তারিখে আসামীগনকে আদালতে তুললে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয় আসামীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর