বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

সুনামগঞ্জে ধানের শীষের প্রার্থী হিসেবে এড.নুরুল ইসলামের সমর্থনে ভৈষারপাড়ে মতবিনিময়

স্টাফ রিপোর্টার:: / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রস্ততি নিতে শুরু করেছেন। সেই লক্ষ্যে বসে নেই সুনামগঞ্জ-৪(সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে এই আসনে জেলা ছাত্রদলের সাবেক সফল আহবায়ক,বাংলাদেশ জাতীয়তাবাদি কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের পক্ষে প্রচারান ও মতবিনিমিয় সভা শুরু হয়ে গেছে।

 

এই দুটি উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৩৫টি ওয়ার্ড স্থানীয় বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যে স্ব স্ব এলাকায় ভোটারদের নিকট নুরুল ইসলাম নুরুলের পক্ষে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

সোমবার রাতে সদর উপজেলার ৩নং সুরমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে স্থানীয় ভৈষারপাড়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুরমা ইউপির জয়নাল মিয়ার সভাপতিত্বে শাহ আলমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,মজিবুর রহমান,হাসান মিয়া, নুর আলম জয়দুর মিয়া,জিয়ার খান,নুর আলম,মইনুদ্দিন,ধনু মিয়া প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন,বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আমলে হামলা, মামলাসহ শত নির্যাতন উপেক্ষা করেও আন্দোলন সংগ্রামে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে ছিলেন। কিন্তু একটি কুচক্রী মহল নুরুল ইসলামের জনপ্রিয়তার ঈষান্বিত হয়ে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে উঠেপড়ে লেগেছে। কিন্তু সুনামগঞ্জে বিএনপির রাজনীতিতে নুরুল ইসলাম নুরুলের আজো কোন বিকল্প নেতা তৈরী হয়নি। কেননা এই আসনের সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধার এড. নুরুল ইসলাম নুরুলের সাথে রয়েছেন। তারা আরো বলেন নুরুল ইসলাম নুরুল একজন শহীদ জিয়ার আর্দশের সৈনিক এবং তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একজন কর্মী হিসেবে যেকোন নির্দেশ পালনে রাজপথ খেকে সরে যাননি। তিনি আওয়ামীলীগ সরকারের আমলে অনেক হামলা মামলার ভয় উপেক্ষা করেই বিএনপির কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী সকল ধরনের কর্মসূচী পালনে নুরুল পিছপা হননি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৪ আসনে কর্মবাবন্ধব তৃণমূলের নেতা এড. নুরুল ইসলাম নুরুলের কোন বিকল্প নেই। যা এই দুটি উপজেলা ও একটি পৌরসভার ১৩৫ ওয়ার্ডের তৃণমূলের বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ অঙ্গও সহযোগি তৃণমূলের নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে এড. নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর