শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’

চিরিরবন্দরে মোবাইলে নকল সরবরাহ: শিক্ষক কারাদণ্ডে দণ্ডিত, দুই পরীক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৪ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষায় নকল সরবরাহের ঘটনায় এক শিক্ষককে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৪ মে) সকালে সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের উচ্চতর গণিত পরীক্ষায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব সুভাষ চন্দ্র রায় জানান, পরীক্ষা শুরুর পাঁচ মিনিট পর পরিদর্শক দল একটি কক্ষে প্রবেশ করে। সেখানে এক পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পেয়ে সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা হয়। পরে মোবাইলটির সূত্র ধরে চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমেনা বাকি রেসিডেন্সিয়াল স্কুলের গণিত শিক্ষক আনোয়ার হোসেনকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা জানান, একটি সংঘবদ্ধ চক্র পরীক্ষার প্রথম দিন থেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রশ্নপত্র ও সমাধান সরবরাহ করে আসছিল। দীর্ঘদিন নজরদারির পর রোববার চক্রটি শনাক্ত করা সম্ভব হয়। অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেনের স্বীকারোক্তির ভিত্তিতে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এদিকে, বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে একজন এ জেড রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র। একই পরীক্ষাকেন্দ্রে অন্য আরেক কক্ষ থেকেও নকলের দায়ে আরও একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার শুদ্ধতা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর