সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর

জাতীয় নাগরিক পার্টি শেরপুর জেলা শাখার সমন্বয় কমিটি গঠন

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি:

ইঞ্জিনিয়ার মোঃ লিখন মিয়াকে প্রধান সমন্বয়কারী ও আলমগীর কবির মিথুনকে যুগ্ম সমন্বয়কারী করে জাতীয় নাগরিক পার্টি শেরপুর জেলা শাখার সমন্বয় কমিটি অনুমোদন করা হয়েছে। গত ১৩ জুন শুক্রবার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ৩০ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়।

১৪ জুন শনিবার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত জাতীয় নাগরিক পার্টির ভেরিফাইড ফেসবুক পেইজে কমিটির তালিকাটি প্রকাশ করেন।

৩ মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত অনুমোদিত কমিটিতে অন্যান্য যুগ্ম সমন্বয়কারীরা হলেন, লুৎফর রহমান লাজু, আর কে রেজা, ফিরোজ আহমেদ, এসএম রশিদ সিরাজী নিপুণ, তারা ইসলাম।

সদস্য হিসেবে রয়েছেন আরিফ সাফফারী, আল মামুন সরকার, রাশেদুল হাসান, মাজহার মেহেদী, আবু সালেহ, আশরাফুল আলম মোহন, মোঃ আব্দুল মান্নান মাষ্টার, হুমায়ুন কবির আকাশ, মমিনুল ইসলাম আরব, রুহুল আমিন, মোঃ জোবায়ের আহমেদ, সুজন মিয়া, সাইফুল ইসলাম, নুর ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোবারক হোসেন, মনোয়ার হোসেন, সাব্বির হাসান জুয়েল, উম্মে হাবিবা, কাকন আহমেদ, মোঃ জাহাঙ্গীর জালাল, শারমিন আক্তার, মোঃ সাদ্দাম হোসেন।

এবিষয়ে যুগ্ম সমন্বয়কারী আলমগীর কবির মিথুন বলেন, জাতীয় নাগরিক পার্টিকে শেরপুর জেলায় ফুটিয়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর