বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী

শ্রীপুরে নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরির কারখানা: সাংবাদিকের উপর হামলা বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ।

নিজস্ব প্রতিবেদকঃ- / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ-

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের পূর্ব মাওনা এলাকায় একটি নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরির কারখানা চলমান এমন তথ্যের ভিত্তিতে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা শিকার হন সাংবাদিকরা।

স্থানীয় সুত্রে জানা যায় নিউ গোল্ডেন এগ্রো ফিড লিমিটেড নামের এই কারখানাটি রাতে পলিথিন ব্যাগ তৈরি করে, যা পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইনত নিষিদ্ধ। কারখানার কাজ রাতের অন্ধকারে চলে, যাতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়ানো যায়।

গত (৫ জুলাই) শনিবার যখন সাংবাদিকরা ঘটনাস্থলে সরেজমিন তথ্য সংগ্রহের জন্য যান, তখন সিকিউরিটি ইনচার্জ উজ্জল এবং আরও ৫-৭ জন অজ্ঞাত ব্যক্তি লাঠি হাতে তাদের তাড়া করে। এক পর্যায়ে সাংবাদিক আল আমিনকে আঘাত করা হয়।

ঘটনার পর বিএনপি নেতা মিন্টু, আজাহার এবং আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি সাংবাদিকদের সাহায্য করেন এবং তারা কারখানা থেকে বের হয়ে আসেন।

এই ঘটনার পর, অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে কারখানাটি এমন একটি নিষিদ্ধ কাজ চালানোর অনুমতি পেয়েছে।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, সেই সাথে সাংবাদিকের উপর হামলাকারী দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেন।

সাংবাদিকের উপর হামলার ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার তীব্র নিন্দা প্রতিবাদ জানান, সেই সাথে অবৈধ পলিথিন তৈরি কারখানা কতৃপক্ষদের আইনের আওতায় এদে দৃষ্টান্তমূলক শাস্তি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ পলিথিন ও তৈরির সামগ্রী জব্দ করতে, গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের হস্তক্ষেপ কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর