বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
আজকের শিরোনাম
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার। খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’সহ  নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন 

চন্দনাইশে বড়ভাই কর্তৃক দখলকৃত পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ / ৯২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৭ জুলাই, ২০২৫

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে আপন বড় ভাই কর্তৃক অবৈধভাবে দখল করে নেওয়া পৈত্রিক সম্পত্তি ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন উপজেলার কাঞ্চন নগর এলাকার আবদুল জব্বার চৌধুরীর ছেলে গোলাম ফারুক চৌধুরী।


সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বাদামতল মোহাম্মদীয়া মার্কেটের দোতলায় এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।

লিখিত বক্তব্যে তিনি জানান, বিগত ২০০৬ সালে আমাদের পিতা আবদুল জব্বার মারা যাওয়ার পর তাঁর রেখে যাওয়া বিপুল ফসলি জমি, দোকানপাট ও বসতবাড়ি উত্তরাধিকার সম্পত্তির মালিক আমরা ৫ ভাই ও ৪ বোন। গত ১৮ বছর ধরে আমার বড় ভাই গোলাম মওলা চৌধুরী আমার সম্পদ অবৈধভাবে নিজের দখলে রেখে ভোগ করছেন। বাদামতল এলাকায় আল সাকেরা ডায়াগনস্টিক সেন্টারের সামনে আমার ক্রয়কৃত ৫ শতক সম্পদও জবর দখল করে রেখেছেন তিনি।

আর্থিক সমস্যার কারণে পৈতৃক সম্পদের ন্যায্য হিস্যামতে আমিও আমার ভাই গোলাম রব্বানী চৌধুরী ৩ শতক জায়গা বিক্রি করি এবং উক্ত ৫ শতক নিজ জায়গা বিক্রি করি। উভয় জায়গা আল সাকেরা ডায়াগনস্টিক সেন্টারের সামনে। ঐ জায়গায় দোকান আছে যার ভাড়াও তিনি ভোগ করছেন। আমার বিক্রিত সম্পদ প্রবাসী মুজিবুল করিমকে বুঝিয়ে দিতে চাইলে আমার বড় ভাই গোলাম মওলা চৌধুরী থানায় মিথ্যা অভিযোগ করেন এবং বিভিন্নভাবে আমাকে হয়রানি করছেন।

দীর্ঘ দেড় যুগ সমাজের মান্যগণ্য ব্যাক্তিসহ বিভিন্নভাবে চেষ্টার পরও আমার সম্পদ ফেরত না পাওয়ায় বর্তমানে আমি অসহায় হয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। আমার পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন সহ সকলের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জোয়ারা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইস্কান্দার মীর্জা, কাঞ্চনাবাদ ইউনিয়নের ইউপি সদস্য শহীদুল ইসলাম, ব্যবসায়ী মামুনুর রশীদ, আবু খলিল মিস্ত্রি, জাগির হোসেন মিস্ত্রি, শাহ আলম ফকির, লাল মিয়া সওদাগর, জসিম উদ্দিন চৌধুরী, জামাল, সেলিম উদ্দিন, ফজল আহমদ সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর