মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে পুলিশের নাশকতার মামলার আসামী বিএনপি নেতা বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন আবহে শেখ হাসিনার জন্মদিন মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম

চকবাজারের আলোচিত টেম্পু সুমনের রহস্যময় রূপান্তর: আওয়ামী থেকে জামায়াতে!

নিজস্ব প্রতিবেদক / ২৮৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক ঃ

চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকার বহুল আলোচিত নাম সুমন, যিনি ‘টেম্পু সুমন’ নামেই বেশি পরিচিত। চকবাজার কাপাশগোলা এলাকার ববি দাশের ছেলে সুমন দাশ,আওয়ামী সরকারের সময় নিজেকে শ্রমিকলীগের নেতা বলে পরিচয় দিতেন এবং স্থানীয় টেম্পু স্টেশন থেকে চাঁদা তুলে রাজনৈতিক প্রভাব খাটাতেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্র জানায়, তিনি আওয়ামী লীগের বিভিন্ন শীর্ষ নেতার নাম ব্যবহার করে নিয়মিত চাঁদা তুলতেন, যা থেকে একাংশ নিজের কাছে রাখতেন এবং বাকিটা প্রভাবশালী মহলের সঙ্গে ভাগাভাগি করতেন।

কিন্তু ৫ আগস্ট ২০২৪ আওয়ামী সরকার পতনের পর চিত্র বদলে যায়। স্থানীয়দের দাবি, রাতারাতি সুমন নিজের রাজনৈতিক পরিচয় পাল্টে ফেলেন। এখন তিনি নিজেকে জামায়াতের কর্মী বলে দাবি করছেন এবং আগের মতোই টেম্পু স্টেশন থেকে চাঁদা তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা আরও বলছেন, সুমন একজন সনাতনী ধর্মাবলম্বী হয়েও শুধু নিজের চাঁদাবাজির স্বার্থে জামায়াতে যোগ দিয়েছেন, যা তার আসল বিশ্বাস নয়। ফলে তিনি একদিকে ব্যক্তিগত সুবিধা নিতেই রাজনৈতিক রঙ বদলাচ্ছেন, অন্যদিকে তার কর্মকাণ্ড জামায়াতে ইসলামীরও সুনাম ক্ষুণ্ণ করছে এবং দলীয় ভাবমূর্তিকে বিতর্কিত করছে।

রাজনৈতিক মহলের ভাষ্য, ৫ আগস্টের আগে পর্যন্ত তাকে একাধিক আওয়ামী লীগ নেতার মিটিং, মিছিল ও কর্মসূচিতে দেখা গেলেও, এখন তাকে জামায়াত ঘনিষ্ঠ কয়েকজন নেতার সঙ্গে চলাফেরা করতে দেখা যাচ্ছে। এই আচমকা রাজনৈতিক লেবাস পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠেছে—সুমনের প্রকৃত পরিচয় কী? তিনি আদৌ কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, নাকি শুধু নিজের আর্থিক স্বার্থ রক্ষাই তার একমাত্র উদ্দেশ্য?

চকবাজারের একাধিক টেম্পু চালক ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুমনের এই রাজনৈতিক লেবাস পরিবর্তনের মূল লক্ষ্য টেম্পু স্টেশন নিয়ন্ত্রণ এবং আর্থিক সুবিধা আদায়। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়নি, তবে স্থানীয়রা দাবি করছেন, রাজনৈতিক পরিচয় বদল করে চাঁদাবাজি চালানো এই চক্রের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর