বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

গাজীপুরে বিদেশি নাগরিকের ছিনতাইকৃত স্বর্ণ ও ডলার উদ্ধার, দুই ছিনতাইকারী গ্রেফতার

সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুর, / ২৮৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

সাবরিনা জাহান,
বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুর, ৫ আগস্ট ২০২৫:

গাজীপুর মহানগরের গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকায় ইন্দোনেশীয় দুই নাগরিকের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও নগদ ডলার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন গাছা থানা পুলিশ

গত ৩ আগস্ট গভীর রাতে (২:১৫ মিনিট), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজশাহী যাওয়ার পথে যানজটে আটকে থাকা অবস্থায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুই বিদেশি নাগরিকের ওপর হামলা চালিয়ে দুর্বৃত্তরা তাদের কাছ থেকে প্রায় ৪.৮ লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়। ছিনতাইকৃত সামগ্রীর মধ্যে ছিল মোবাইল ফোন, ডেবিট/ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, ৬০০ মার্কিন ডলার, ৬০ মালয়েশিয়ান রিংগিত এবং প্রায় ২৫ গ্রাম স্বর্ণালঙ্কার।

পরে ভুক্তভোগীরা গাছা থানায় মামলা দায়ের করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গাছা থানাধীন পশ্চিম কলমেশ্বর এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন:

মো. রহিম মিয়া (২৯), পূর্বে ৬টি মামলার আসামি

শমসের আহমেদ (৩৩)

তাদের কাছ থেকে ০২টি স্বর্ণের আংটি, ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন, ২০ মার্কিন ডলার, ২২ মালয়েশিয়ান রিংগিত এবং দস্যুতায় ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ও লোহার ছুরি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গাছা থানাধীন পশ্চিম কলমেশ্বর এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করার পরে আইনি প্রক্রিয়া শেষ করে আদালতে হস্তান্তর করা হয়েছে এবং
এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর