বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
পান চুরির সন্দেহে যুবককে বিদ্যুৎ শকট, দুই আঙ্গুল কর্তন ক্ষমতার প্রভাব দেখিয়ে জমি দখলের চেষ্টা? তাড়াশে যুবদল নেতার থানায় অভিযোগ বাকেরগঞ্জে পুলিশের নাশকতার মামলার আসামী বিএনপি নেতা বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন আবহে শেখ হাসিনার জন্মদিন মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী

শেরপুরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ এর নেতৃত্বে বিজয় মিছিল ও সমাবেশ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ২৮৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শেরপুর জেলা বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৬ আগস্ট বুধবার বিকেলে জেলার প্রতিটা উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে শহরের থানা মোড়ে মিলিত হয়। হাজার হাজার নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয় থানা মোড়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহবায়ক এড. সিরাজুল ইসলামের সভাপতিত্ব বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমিনুল ইসলাম খায়ের, জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ, এড. আব্দুল মান্নান, আবু রায়হান রুপম, কামরুল ইসলাম, ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীসহ আরও অনেকই। সমাবেশে বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ বলেন, এশিয়া মহাদেশে এমন কোন নজির নেই যে একটা দেশের প্রধানমন্ত্রীসহ সকল জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা একসাথে পালিয়ে যায়। কিন্তু বাংলাদেশ তা হয়েছে। গত ১৫বছরে ফ্যাসিস্ট সরকার দেশটাকে খেয়ে ঝাঁঝরা করেছে। বানচাল করতে নানামুখি ষড়যন্ত্র করেছে। তাই জনগণকে সাথে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর