সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

টঙ্গীতে ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ / ২৬৩ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ


গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় একটি ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) সকালে হাজীর বিরিয়ানি দোকানের সামনে রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে ব্যাগটি পড়ে থাকতে দেখে কৌতূহলী হয়ে লোকজন কাছে গেলে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে ভেতরে মরদেহ দেখতে পায়। ধারণা করা হচ্ছে, রাতের শেষ প্রহরে কেউ ব্যাগটি সেখানে ফেলে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর