বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

বাকেরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ২৩৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

এম এইচ কামাল বাকেরগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাকেরগঞ্জ পৌর শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ওয়ার্ড ভিত্তিক সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতেই এই আয়োজন।

 

রবিবার (১৭আগস্ট-২০২৫) বিকেলে বাকেরগঞ্জ পৌর অডিটোরিয়ামে পৌর শাখার স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়।

 

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন নিজামের সভাপতিত্বে ও বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মোল্লার সঞ্চালনায় সভায় স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

 

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল আলম চৌধুরী সহ-সভাপতি স্বেচ্ছাসেবক দল ঢাকা কেন্দ্রীয় সংসদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরোয়ার ভূঁইয়া রুবেল যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল , ফয়সাল আহাম্মেদ খান যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল, গোলাম মোর্শেদ রাসেল সহ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, কামরুল আহসান সাধারণ সম্পাদক বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল,

এছাড়াও বাকেরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মীসভায় অংশ নেন।

 

সভায় বক্তারা বলেন, ‌‘দলকে তৃণমূল থেকে সুসংগঠিত করতে হবে। স্বেচ্ছাসেবক দল হচ্ছে আন্দোলন-সংগ্রামে অগ্রণী শক্তি। তাই সামনে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে এই সংগঠনকে আরও বেশি ভূমিকা রাখতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর