শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
পানিতে ডুবে বকশীগঞ্জেশিক্ষার্থীর মৃত্যু! নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু টেকনাফে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর Milad and Prayer Gathering Held for the Forgiveness of the Late Faruk Ahmed বকশীগঞ্জে বগারচর মিনি ম্যারাথন অনুষ্ঠিত। রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে মেধাবীদের সম্মাননা প্রদান; দক্ষিণ দাড়িয়ারপাড় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ৬নং পাঠাকাটা ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুবাস মিয়া ২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন বকশীগঞ্জে জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের আয়োজনে মিনি ম্যারাথন অনুষ্ঠিত।

মাত্র ৩ টাকা কমলো এলপিজির দাম: ভোক্তাদের কপালে স্বস্তি না হতাশা?

বিশেষ প্রতিনিধিঃ / ১২১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

দীর্ঘদিনের মূল্যবৃদ্ধির চাপে ভোগা সাধারণ মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর এসেছে সেপ্টেম্বর মাসের শুরুতেই। রান্না ঘর থেকে শুরু করে গাড়ির ট্যাংক পর্যন্ত—সবখানেই এলপিজি ব্যবহারে মিলছে স্বস্তি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষণা করেছে, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৩ টাকা। একইসঙ্গে কমেছে অটোগ্যাসের দামও।

চলতি মাসে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭০ টাকা। আগস্ট মাসে এর দাম ছিল ১ হাজার ২৭৩ টাকা। নতুন দরের ফলে ভোক্তারা সাশ্রয় করবেন ৩ টাকা।

বিইআরসির নতুন নির্ধারিত দামে এখন বেসরকারি খাতের এলপিজি প্রতি কেজি বিক্রি হবে ১০৫ টাকা ৮৭ পয়সা দরে। আর এ হিসাব অনুযায়ী সব ধরনের সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

রান্নার গ্যাস ছাড়াও গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিটারপ্রতি অটোগ্যাসের মূল্য ৫৮ টাকা ১৫ পয়সা, যা আগের তুলনায় ১৩ পয়সা কম।

গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এ দাম ঘোষণা করেন। তিনি জানান, একই দিন সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে নতুন দর কার্যকর হয়েছে।

অন্যদিকে, সরকারি কোম্পানির সরবরাহকৃত সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশে এলপিজির মাসিক মূল্য নির্ধারণ করা হয়। ২০২১ সালের এপ্রিল থেকে এ প্রক্রিয়া চালু আছে।

সেপ্টেম্বরের এই সামান্য মূল্যহ্রাস ভোক্তাদের জন্য আশার বার্তা হলেও, বাজারের ক্রমবর্ধমান চাপের মুখে সাধারণ মানুষের প্রত্যাশা—এলপিজির দাম আরও সাশ্রয়ী হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর