শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল

নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে ‘আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের’ সাংগঠনিক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শনিবার উপজেলা হলরুম- তেপান্তরে এই আয়োজন করা হয়।

আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সারোয়ার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান।

ওই সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ মীরের স্বাগত বক্তব্যে সংগঠনের কার্যবিবরণী উপস্থাপন করেন যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শামীম, সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য আমিনুল ইসলাম।

আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা সামেদুল ইসলাম তালুকদার, মকবুল হোসেন মকুল, ছামিউল হক, খন্দকার আব্দুল আলীম, আনিসুজ্জামান বাপ্পী প্রমুখ।

পরে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়। সংগঠনটির অন্যতম উপদেষ্টা মাজহারুল ইসলাম আরিফ এই কমিটি প্রকাশ করেন।

অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলার সিএ-টু-ইউএনও হাবিবুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজা ইয়াসরিন ও উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী এবং আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর