শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী কমিটি গঠন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের নাম পরিবর্তন করে ‘আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠন’ করা হয়েছে। এছাড়াও এই সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

সারোয়ার হোসাইনকে সভাপতি, আমানুল্লাহ আসিফ মীরকে কার্যকরী সভাপতি ও শাহিন আলমকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়। ২০ সেপ্টেম্বর শনিবার উপজেলা হলরুম-তেপান্তরে কমিটির আনুষ্ঠানিক প্রকাশ করেন সংগঠনটির অন্যতম উপদেষ্টা মাজহারুল ইসলাম আরিফ।

এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নাঈম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও ফরিদুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক সাজন চন্দ্র শীল, কোষাধ্যক্ষ নুর আলম হাসান নয়ন, দপ্তর ও প্রচার সম্পাদক জায়েদ মাহমুদ রিজন, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ রানা মারুফ, আইটি বিষয়ক সম্পাদক মিঠুন মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শুয়াইব ইসলাম শিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিব হাসান রনি, ক্রীড়া সম্পাদক তানিম আহমেদ, সাহিত্য বিষয়ক সম্পাদক আল আমিন ইসলাম কাব্য।

সংগঠনটি ২০২৪ সালের ৭ আগস্ট কিছু পরিশ্রমী স্বেচ্ছাসেবীদের হাত ধরে যাত্রা শুরু করে। বিগত দিনে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে অসামান্য অবদান রেখেছে এই সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর