শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল

শেরপুরের নালিতাবাড়ীতে ব্র্যাকের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে ব্র্যাক মাল্টিগ্রেড ও এক্সিলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর সোমবার উপজেলা সভাকক্ষ মেঘমালায় এই আয়োজন করে ইএমডিসি প্রকল্প ব্র্যাক শিক্ষা কর্মসূচি।

জামালপুর ব্র্যাক শিক্ষা কর্মসূচি- ইএমডিসি প্রকল্পের বিভাগীয় ব্যবস্থাপক আমেনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবির, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সারোয়ার জাহান প্রমুখ।

সূত্র জানায়, করোনা ভাইরাসের আকস্মিক প্রাদুর্ভাবের ফলে ১৮ মাসের জন্য বাংলাদেশের সকল শ্রেণিকক্ষে পাঠদাসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। এসময় শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বৃদ্ধি পেতে থাকে। যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রকল্প “আউট অব স্কুল চিলড্রেন (ইওপি)” এর মাধ্যমে সুবিধাবঞ্চিত ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য এক্সিলারেটেড মডেলে শিক্ষার ব্যবস্থা করা হয়।
১০ মাসের এই মডেলের মধ্যে রয়েছে ৪ মাসের একটি ক্যাচ-আপ কম্পোনেন্ট (ব্রিজ কোর্স) এবং ৬ মাসের নির্দিষ্ট শ্রেণিভিত্তিক শিক্ষণ প্রক্রিয়া, যা শিক্ষার্থীদের পূর্বের শিক্ষার ঘাটতি পূরণ করে পুনরায় আনুষ্ঠানিক স্কুলে ফিরিয়ে আনতে সাহায্য করছে।

ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ‘ইওপি’ প্রকল্পটির চতুর্থ বর্ষ চলছে এবং প্রায় ৪৮ হাজার ৭৫০ জন শিক্ষার্থী ১ হাজার ৯৫০টি ব্র্যাক স্কুল থেকে এই মডেলে শিক্ষা সম্পন্ন করছে এবং আরও ৩০ হাজার শিক্ষার্থী ১ হাজার ২০০টি ব্র্যাক স্কুলে অধ্যয়নরত আছে। পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পটির শেষে ১ লাখ ৪৭ হাজার ৫০০ জন শিক্ষার্থী প্রায় ৫ হাজার ৯০০টি এককক্ষবিশিষ্ট স্কুল থেকে ১০ মাসের এক্সিলারেটেড মডেলে শিক্ষা লাভ করবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী , গনমাধ্যমকর্মী ও ব্র্যাকের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর