মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

শেরপুরে হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসায় অনিয়মের অভিযোগে মানববন্ধন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদী উপজেলার পূর্ব গোবিন্দপুর হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসার কার্যক্রমে নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে মাদরাসার সভাপতি মো. আসলাম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা নুরল হক (দাদা হুজুর), সহসভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি মনিরুল ইসলাম রঞ্জু, কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান সোহাগ, কোষাধ্যক্ষ ছামিউল হকসহ আরও অনেকে।

বক্তাগণ জানান, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসার জন্য সরকার প্রদত্ত জমি ও স্থানীয় দাতাদের সহযোগিতায় দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম চলছে। সম্প্রতি পরিচালনা কমিটির কিছু সদস্যের অনিয়ম ও প্রভাব বিস্তারে কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মো. নুরন্নবী মাদরাসার স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত। অভিযোগ রয়েছে, তিনি জাল দাখিলা ও ভুয়া খতিয়ান ব্যবহার করে মাদরাসার জমি নিজের নামে খতিয়ানভুক্ত করেছেন। একই সঙ্গে আয়-ব্যয়ের হিসাব প্রদানে ও গড়িমসি করে পরিচালনা কমিটিতে অস্থিরতা সৃষ্টি করছেন।

স্থানীয়ভাবে একাধিক বৈঠকে ও সমাধান না হওয়ায় দ্বন্দ্ব বাড়ছেই। মাদরাসার জমি রক্ষার্থে দায়েরকৃত নামজারি ও জমা খারিজ মোকদ্দমা (নং- ৭৫৮২ (IX-1) ২০২৪-২০২৫ এবং ৭৫৮৩ (IX-1) ২০২৪-২০২৫) দ্রুত বাতিলের দাবি জানান মানববন্ধনকারীগণ। সেই সাথে মাদরাসার কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে জেলা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
মানববন্ধনে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর