রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ

জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে সবার সম্মতিক্রমে আজকে ২৯শে সেপ্টেম্বর, রোজ সোমবার, এক জরুরী মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা কমিটির উদ্যোগে বগুড়া শহর বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন ও তাদের সার্বিক পরিস্থিতি খোঁজখবর নেওয়ার বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সারা দেশের হিন্দু যেন উদ্যম, আনন্দে, নিরাপত্তা ও নিরাপত্তার সাথে উৎসব পালন করতে পারে। ধর্ম নির্বিশেষে সকল বাংলাদেশিকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিন।

তাই আগামীকাল ৩০শে সেপ্টেম্বর, রোজ মঙ্গলবার বাদ সন্ধ্যা ০৬ (ছয়) ঘটিকায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে জানানো হইলো।

জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার বলেন, “আমারা বিশ্বাস করি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার”।

সেই সময় উক্ত জরুরী আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ইলিয়াস হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক মোঃ জহুরুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ ফজলু সাকিদার প্রমুখ।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানানো হয়।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর