মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

শেরপুরের মেধাবী তরুণ বেলাল হোসাইন এখন সহকারী প্রকৌশলী

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

গারো পাহাড়ের পাদদেশে শেরপুর সদর উপজেলার কুমরি মুদিপাড়া গ্রামের তরুণ মো: বেলাল হোসাইন এখন সহকারী প্রকৌশলী (সিভিল)। মেধা, অধ্যবসায় আর পরিশ্রমের মধ্য দিয়ে তিনি অল্প বয়সেই কর্মজীবনে সাফল্য অর্জন করেছেন।

২০০৩ সালের ১২ জানুয়ারি তিনি পিতা ইসমাইল হোসাইন ও মাতা দেলুয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি পঞ্চম এবং ভাইয়ের মধ্যে দ্বিতীয়। ছোটবেলা থেকেই মনোযোগী ও মেধাবী হিসেবে পরিচিত ছিলেন তিনি।

 

প্রাথমিক শিক্ষায়ই তিনি অসাধারণ সাফল্যের পরিচয় দেন। স্থানীয় ব্রাক স্কুল থেকে পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেন।
২০১৮ সালে কুমরি বাজিতখিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ২০২২ সালে শেরপুর ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা সম্পন্ন করেন।
বর্তমানে তিনি ঢাকার আনোয়ার খান মর্ডান ইউনিভার্সিটিতে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত আছেন।

ডিপ্লোমা শেষ করে ২০২২ সালে বেলাল হোসাইন ওয়াটা কেমিক্যাল লিমিটেডে উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে যোগ দেন।

সততা, নিষ্ঠা ও দক্ষতার কারণে দ্রুতই স্বীকৃতি অর্জন করেন।
এরপর ২০২৪ সালের ডিসেম্বরে তিনি ঢাকা ইঞ্জিনিয়ারিং-এ জুনিয়র সহকারী প্রকৌশলী (সিভিল)হিসেবে যোগদান করেন। মাত্র এক মাসের মধ্যেই কর্মদক্ষতার জন্য ২০২৫ সালের জানুয়ারিতে পদোন্নতি পেয়ে বর্তমানে সহকারী প্রকৌশলী (সিভিল) হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষা ও কর্মজীবনের পাশাপাশি বেলাল হোসাইন বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্তথেকে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন।

সহপাঠী ও সহকর্মীদের মতে, সততা, অধ্যবসায় এবং দায়িত্বশীলতার কারণে বেলাল হোসাইন অল্প বয়সেই একজন দক্ষ প্রকৌশলী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর