রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর

শেরপুপুর  সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় ২৪ বাংলাদেশি ও চার সিএনজি চালক আটক

মিজানুর রহমান, শেরপুর জেলা  প্রতিনিধি: / ১১১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা  প্রতিনিধি:

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দালাল চক্রের সহযোগিতায় ২৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার এবং মূলহোতা একজন পলাতক রয়েছে। এছাড়া পরিবহনের অপরাধে চার সিএনজি চালকসহ সিএনজিগুলোও আটক করা হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ হলদীগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১১১০/এমপি থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গজারী বাগান নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে হলদীগ্রাম বিজিবির টহল দল চারটি সিএনজিতে থাকা ২৪ জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দালাল চক্রের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

আটককৃতরা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা রাজমিস্ত্রি ও শ্রমিক হিসেবে ভারতের চেন্নাই শহরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

বিজিবির তথ্যমতে, প্রতিজন ৫ হাজার টাকা করে দালাল চক্রকে প্রদান করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের প্রধান হোতা মহিদুল ইসলাম (৩০) পলাতক রয়েছেন, আর সদস্য মিলন হক (৩৫) ও মজনু মিয়া (৩৬)-কে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে চারটি সিএনজি ও তার চালক, ১৪টি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, একটি হাতঘড়ি এবং নগদ ৫৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

আটক দুই মানবপাচারকারীর বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে আটক ২৪ বাংলাদেশি ও চার সিএনজি চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর