রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

শেরপুরের ঝিনাইগাতী  মহারশি নদীতে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

মিজানুর রহমান,  শেরপুর জেলা প্রতিনিধি: / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

মিজানুর রহমান,  শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদীর দুই পাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা শাখা। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সদর বাজারের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি শেরপুর জেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আবু আহমেদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সুলায়মান আহমেদ, কৃষক সমিতি ঝিনাইগাতী শাখার আহ্বায়ক আনিছ আহমেদ, ক্ষেতমজুর সমিতির উপজেলা আহ্বায়ক শাহিন মিয়া, শ্রমিক নেতা আফিল শেখ, শ্রমিক নেতা জুয়েল আহমেদ এবং গণঅধিকার পরিষদের ঝিনাইগাতী উপজেলা শাখার সদস্য সচিব গোলাম নূর প্রমুখ।

বক্তাগণ বলেন, বারবার আকস্মিক বন্যায় উপজেলার বিভিন্ন এলাকার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবেলায় মহারশী নদীর দুই পাড়ে কেবল ঘষামাজা কাজ নয়, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণই হতে পারে একমাত্র টেকসই সমাধান।

মানবনন্ধন শেষে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল এর নিকট স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর