সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

বাকেরগঞ্জে বিএনপির নেতা বিপ্লব এখন মূর্তিমান আতঙ্ক

রিপোর্টারের নাম / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

 

বিশেষ প্রতিবেদকঃ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি
বিপ্লব লাহারি এক মূর্তিমান আতঙ্কের নাম। চাঁদাবাজি ভূমিদস্যুতা বালু মহল দখল মাদক সেবন ও বিক্রি সহ সকল ধরনের অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ৫ ই আগস্টের পর তিনি পৌরবাসীর কাছে এক মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে, দলীয় সিদ্ধান্ত আইন কানুন কে তোয়াক্কা না করে-ই তিনি তার অপকর্মের রাম রাজত্ব চালাচ্ছেন। বিএনপি-র নাম বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।
অভিযোগ সূত্রে জানা যায় বাকেরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত কাশেম বেপারী পুত্র ও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল হোসেন বিপ্লব লাহারি,
গত ২/১০/২৫ ইং তারিখে বিকাল চার ঘটিকায় পৌরসভার সামনে লিটন কমিশনারের চায়ের দোকানের ভিতর, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান শোভন কে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার বাবাকে রাজাকার বলিয়া সম্বোধন করে। এতে শোভন প্রতিবাদ করলে সে তাকে মারতে আসে স্থানীয় লোকের বাধায় তাকে মারতে না পেরে বলে “তোরে সন্ধ্যার পরে মারমু, তোরে পুলিশে ধরাইয়া দিমু”। এর প্রতিবাদে শোভন বলে “আপনি যা করার কইরেন এবং আপনি যদি আমার বাবাকে রাজাকার প্রমান করতে না পারেন তবে আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো”, এর পরিপ্রেক্ষিতে শোভন স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের পরামর্শ ক্রমে থানায় গিয়ে ৩/১০/২৫ ইং তারিখে জিডি করে। যাহার নাম্বার ১০৪।
স্থানীয় সূত্রে জানা যায়, শোভনের বাবা মহান স্বাধীনতা যুদ্ধে ১১ নং সেক্টরের অধীনে সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তিনি মরহুম বীর প্রতীক সিনিয়র ওয়ারেন্ট অফিসার করম আলী এর ছোট ভাই।
কিছুদিন পূর্বে খয়রাবাদ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের জমি সংক্রান্ত বিরোধকে পুঁজি করে তার কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান বিপ্লব লাহারি এমন কোন অপকর্ম নেই যা তিনি করেন না।
তার অত্যাচারে পুরো পৌরবাসী অতিষ্ঠ। বাকেরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহিন তালুকদার জানান তার বিরুদ্ধে একাধিক অভিযোগ শুনেছি আমরা তাকে সংশোধন হওয়ার জন্য বারবার বলছি। তার অপকর্মের দায়ভার বিএনপি নেবে না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা জানান,তার শ্বশুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং শালা উপজেলা ছাত্রলীগের সভাপতি থাকার কারণে আলীগের সাথে লিয়াজো করে বালু মহল দখলসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে গেছেন। এমনকি আওয়ামী লীগের লোকজন নিয়ে বিএনপির ওয়ার্ড কমিটির সময় সিনিয়র নেতাদের মারধর ও মঞ্চে হামলা করে।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, তার বিরুদ্ধে থানায় একটি জিডি হয়েছে যার তদন্ত চলমান রয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর