শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী

এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় আমতলীর মেয়ে নুসরাতের আত্মহত্যা । 

রনি মল্লিক স্টাফ রিপোর্টারঃ / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

রনি মল্লিক স্টাফ রিপোর্টারঃ

এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় আমতলীতে নুসরাত জাহান নাজনীন (১৮) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন। 

আজ (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিষ কুমার সাহা।

জানাগেছে, দুপুর ১২টার দিকে নুসরাতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরিশাল সদর থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। প্রাথমিক সুরতহাল রিপোর্টের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মৃত শিক্ষার্থী বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর রাওঘা গ্রামের মৃত বশির মৃধার মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, বরিশালে বাংলা বাজার এলাকায় বড় বোনের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। নাসরিন বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।

বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, নুসরাত জাহান ফলাফল মোটামুটি ভালো করেছে, তবে হাফার ম্যাথ বিষয়ের এমসিকিউতে ফেল করেছেন। তিনি রেজাল্ট পুনর্বিবেচনার আবেদন করতে পারতেন। এই ধরনের সিদ্ধান্ত নিয়ে হতাশ হয়ে এমন ঘটনা ঘটে, যা অত্যন্ত দুঃখজনক।

তার মরদেহ গ্রামের বাড়ি আমতলীতে নিয়ে আসা হচ্ছে,গ্রামের বাড়িতে দাফন করা হবে। নুসরাতের এই ঘটনায় পুরোগ্রাম জুড়ে দুঃখের ছায়া নেমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর