বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান

বরগুনায় পুলিশ সদস্যর ঝুলন্ত মৃতদেহ উদ্বার!

রনি মল্লিক স্টাফ রিপোর্টারঃ- / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

রনি মল্লিক স্টাফ রিপোর্টারঃ-

বরগুনার পুলিশ সুপার অফিসের উত্তর পাশে সার্কিট হাউস ইদগা মাঠ সংলগ্ন একটি গাছ থেকে সোমবার রাত ২:১৫ দিকে সীমান্ত (২৪) নামের এক পুলিশ সদস্যর ঝুলন্ত মৃতদেহ উদ্বার করেছে বরগুনা সদর থানা পুলিশ।

জানাগেছে,সোমবার দিনগত রাত আনুমানিক ২টার পরে একজন পথচারী বরগুনা থানার ওসিকে মোবাইলে জানান,সার্কিট হাউস তথা বরগুনা কেন্দ্রীয় ইদগা মাঠ চত্তরে একটি গাছে কে যেন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
তাৎক্ষণিক পুলিশের ভ্রাম্যমাণ টিম সহ ওসি তদন্ত ঘটনাস্থলে উপস্হিত হয়ে গাছ থেকে মৃতদেহ নামিয়ে দেখতে পান ঐ ব্যাক্তি সম্প্রতি পুলিশের আউট সোসিং কাজ থেকে চাকুরীচ্যূত সদস্য সীমান্ত(২৪)।এর আগে সে পাথরঘাটায় কর্মরত ছিলো।তার বাড়ী বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। রাতেই পুলিশ তার পরিবারের সদস্যদের খবর দিয়ে লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

স্হানীয়রা জানায়, সীমান্ত মানসিক ভাবে অসুস্থ ছিলো। অনেক সময় যেখানে সেখানে তাকে ঘুমিয়ে থাকতেও দেখেছেন কেউ।সীমান্তের বাবা বিধান দাস জানান,সোমবার রাতে বাসায়ই ছিলো সে তার কাছে টাকা চেয়েছিল। রাতে সকলে ঘুমিয়ে পড়লে কখন সে ঘর থেকে বের হয়ে যায় আলাপ পাননি।পুলিশের ফোন পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। তিনি বলেন,কেন যে ছেলে আত্মহত্যা করলো বুঝতে পারছিনা।আমার কারো বিরুদ্বে কোন অভিযোগ নেই।

বরগুনা থানার ওসি ( তদন্ত) জানানএই ঘটনায় সীমান্তের বাবা থানায় মঙ্গলবার সকালে একটি লিখিত তার ছেলের আত্মহত্যার বিষয়টি জানান। ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যাবস্হা নেয়া হবে উল্লেখ করে তিনি বলেন আপাতত এই আত্মহত্যার ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর