বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান

প্রবাসীর এনআইডি দিয়ে ফেইক আইডি খুলে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার: / ১৮৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোটার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক প্রবাসীর এনআইডি দিয়ে ফেইক আইডি খুলে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই প্রবাসীর বাবা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন।
শুক্রবার (৩১ অক্টোবর)সকালে প্রবাসীর বাবা মো. মজিবুর রহমান এই জিডি করেন। জিডি নং-১২৯৯।মজিবুর রহমান তাহিরপুর উপজেলার বড়দল পুরানহাটি গ্রামের আব্দুস সালামের ছেলে।

জিডি সূত্রে জানা যায়,মজিবুর রহমান এর মেয়ে জাকিয়া সুলতানা মনি কানাডা প্রবাসী।
তিনি গত ২০২৪ সালের জুন মাসে কানাডায় প্রবেশ করেন। তিনি দেশে থাকাকালীন সময়ে বিভিন্ন সামাজিক সংগঠন সহ সামাজিক কাজ কর্ম এবং সাংবাদিকতায় যুক্ত ছিলেন।
তার সম্পাদনায় ” ভাটিরকন্ঠ ” নামে একটি পত্রিকা রয়েছে।

সেই সুবাদে তার বায়োডাটা সহ জাতীয় পরিচয়পত্র বিভিন্ন জায়গায় রয়েছে। এই সুযোগে জাকিয়া সুলতানা মনির এনআইডি এবং ছবি ব্যবহার করে অহনা আফরিন এনি (Ahona Afrin Any)নামে ফেইক আইডি খুলে বিভিন্ন ধরনের ছবি পোষ্ট করে আসছে এবং এইসব ফেইক আইডির পোষ্ট ব্যবহার করে তার বিরুদ্ধে কিছু সংখ্যক লোক অপপ্রচার ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন এবং মানখুন্ন করে আসছে।
একটি কুচক্রীমহল ফেইসবুকে ফেইক আইডির বরাত দিয়ে বিভিন্ন ছবি ও কমেন্ট করে মানহানি করে আসছে।( যা স্কিন শর্ট সংরক্ষণ করা হয়েছে। 

প্রবাসী জাকিয়া সুলতানা মনির কাছে ম্যাসেঞ্জারে এক লক্ষ টাকা দাবি করে বলে জিডিতে উল্লেখ করা হয়।
যে সকল ব্যক্তিগণ প্রবাসী জাকিয়া সুলতানা মনির মানসম্মান নষ্ট করার জন্য প্রতিনিয়ত অপপ্রচার,হুমকি প্রদান করে আসছে,তাদেরকে বিভিন্ন ভাবে শনাক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় এবং এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহে রেখে থাকায় থানায় জিডি করেছেন বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন,এ বিষয়ে একটি জিডি করা হয়েছে,আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর