সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে — আরমান হোসেন ডলার

স্টাফ রিপোর্টার: / ১৮০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

খেলাধুলা ও বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমের মধ্য দিয়েই তরুণ প্রজন্মকে মাদকসহ সবধরনের অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

৭ই নভেম্বর (শুক্রবার) বগুড়া সদর উপজেলার ১৫নং ওয়ার্ডের পালশা পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত “ছোট বার ফুটবল টুর্নামেন্ট”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আরমান হোসেন ডলার বলেন,
“খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি যুব সমাজকে শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্বের পথে এগিয়ে নিয়ে যায়। তরুণদের মাদক থেকে দূরে রেখে সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আয়োজকদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন,
“যেসব পরিশ্রমী তরুণ ভাইয়েরা এমন একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন, তারা এলাকার যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করছেন এবং মাদকসহ সকল অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার ইতিবাচক ভূমিকা রাখছেন — এটি অত্যন্ত প্রশংসনীয়।”

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক দর্শক খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন।

শেষে আরমান হোসেন ডলার অংশগ্রহণকারী সকল দলের প্রতি দোয়া ও শুভকামনা জানিয়ে বলেন,
“আশা করি টুর্নামেন্টটি সুন্দর ও প্রাণবন্তভাবে সম্পন্ন হবে এবং খেলোয়াড়রা খেলাধুলার মনোভাব বজায় রাখবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর