বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান

ভুরুঙ্গামারীতে গম প্রদর্শনীর উপকরন বিতরন

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)ঃ / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)ঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় গম প্রদর্শনীর উপকরন বিতরন করা হয়েছে।

রবিবার ( ১৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে গম প্রদর্শনীর উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ী কুড়িগ্রামের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আব্দুল জব্বার, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

উপজেলার ৩ টি প্রদর্শনীতে ১৮ বিঘার জমির জন্য ৩৬০ কেজি গম বীজ এবং ইউরিয়া, ডিএপি, এমওপি, জিপ, জিংক, বোরন, জৈব সার, বীজ শোধক ও বীজ সংরক্ষনের জন্য মোট ২৪টি বীজ সংরক্ষন পাত্র বিতরন করা হয়।

উল্লেখ্য এর আগে তেল ও ডাল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩টি করে প্রদর্শনীর উপকরণ সার ও বীজ বিতরন করা হয়েছে।
##
নাহিদ হাসান নিবিড়
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
১৬-১১-২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর