সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

শেষ কর্মদিবসে বগুড়াবাসীর প্রতি জেলা প্রশাসকের বার্তা

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ

১৬ই নভেম্বর রোজ রবিবার, বগুড়ার ডিসি অফিস কার্যালয়ে পুরাতন ডিসির বিদ্যায় এবং নতুন ডিসির যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বগুড়ার সাবেক ডিসি হোসনা আফরোজা বিদায় লগ্নে বগুড়ার বাসীর উদ্দেশ্যে কিছু কথা বলে যান। তার সেই কথাটি নিম্ন রূপ তুলে ধরা হলো।

সম্মানিত বগুড়াবাসী, আসসালামু আলাইকুম।
আজ ১৬ নভেম্বর ২০২৫ — জেলা প্রশাসক হিসেবে আমার শেষ কর্মদিবস। খুব শীঘ্রই আমি বিদ্যুৎ বিভাগে যুগ্মসচিব হিসেবে যোগদান করতে যাচ্ছি।

ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর এক সংকটময় পরিস্থিতিতে গত ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আমি বগুড়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করি। এ সংক্ষিপ্ত সময়ে আন্তরিকভাবে চেষ্টা করেছি সর্বক্ষেত্রে আপনাদের পাশে থাকতে এবং আপনাদের ভালো রাখতে।

সাতমাথা এলাকাকে নতুন রূপে সাজানোর জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব প্রেরণ করেছি। ইনশাল্লাহ, খুব দ্রুতই এর দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন।

এ জেলার নানা ক্রাইসিস মোকাবিলায় সর্বস্তরের মানুষের অসাধারণ সহযোগিতা পেয়েছি— এজন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারসহ সকল বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সহযোগিতা ছিল স্মরণীয়। তাদের প্রতিও রইল গভীর কৃতজ্ঞতা।

জেলার উন্নয়নে সকল সরকারি দপ্তরের সমন্বয় ও সহযোগিতা ছিল তুলনাহীন— সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও রইল আমার ধন্যবাদ।

ফুল-ফল যেমন প্রকৃতিকে সাজিয়ে তোলে, কোকিল যেমন বসন্তের বার্তা আনে— তেমনি স্বাভাবিক নিয়মেই ২০ মার্চ ২০২৫ আমার পদোন্নতির মাধ্যমে দপ্তর পরিবর্তনের ঘোষণা আসে।

বগুড়ায় পাওয়া অভিজ্ঞতা সরকারের নীতি–নির্ধারণী কাজে অবশ্যই সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। আর এখানে কাটানো স্মৃতিগুলো আজীবন হৃদয়ে স্পন্দিত হবে।

এই ১৪ মাসে আমার পরিবারেরও অনেক ত্যাগ স্বীকার রয়েছে। তাদের জন্য দোয়া প্রার্থী।

আমার কোনো ভুল–ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন— যেন আল্লাহ আমাকে সুস্থ ও নিরাপদ রাখেন।

ধন্যবাদান্তে,
হোসনা আফরোজা
বিদায়ী জেলা প্রশাসক, বগুড়া।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর