সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

ভুরুঙ্গামারীতে কুইজ প্রতিযোগিতা

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ২০৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভুরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ভুরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভুরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির ভুরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি আল মামুন।

সভাপতিত্ব করেন ছাত্রশিবির ভুরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি আব্দুস সালাম জোবায়ের।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের, জ্ঞানচর্চা বৃদ্ধি, প্রতিযোগিতামূলক মানসিকতা গঠন, ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান।

কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৩০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

###
নাহিদুল ইসলাম নাহিদ
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
১৮-১১-২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর