মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

কর্ণফুলীতে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১২১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলীতে সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে
উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানা পুলিশের এসআই মাহিন সরওয়ার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই মো. রেজাউল হোছাইন অভিযান পরিচালনা করে চরলক্ষ্যা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে রাতেই থানা হেফাজতে রাখা হয়।

গ্রেফতারকৃত আসামি মো.সালাউদ্দিন (৩৮) পিতা আব্দুর রহিম, মাতা পরান খাতুন, অলি আহম্মদের বাড়ী,চরলক্ষ্যা ০৬নং ওয়ার্ডের বাসিন্দা।রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর কতিপয় সক্রিয় নেতা কর্মী নিয়া যুবলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মানসে জন সাধারণের ক্ষতি করার লক্ষ্যে নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে সমবেত হইয়া কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউপিস্থ সৈন্যারটেক তাজ রিজেন্সি হল (কমিউনিটি সেন্টার) এর ভিতরে মিছিল সহকারে জনমনে আতংক ও ভীতি সৃষ্টি করিয়া বিভিন্ন স্লোগান দিয়া মিছিল করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু ঘটনাস্থলে বাদী পৌঁছানোর পূর্বেই আসামীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় এজাহারনামীয় ১-৫নং আসামীর নাম ঠিকানা সংগ্রহ করতে পারলেও অজ্ঞাতনামা ৬০/৭০ জন আসামীর মধ্যে তাকে
গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহেদুল ইসলাম জানান আসামীকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে৷ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর