বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার

কুড়িগ্রাম-১ আসনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী–ভুরুঙ্গামারী) আসনে রাজনৈতিক তৎপরতা ক্রমেই জোরালো হচ্ছে। এ আসনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন দাখিলকৃত মোট ৬ জন প্রার্থীর মধ্যে ভুরুঙ্গামারী উপজেলায় ১ জন এবং নাগেশ্বরী উপজেলায় ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন এবং নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে প্রার্থীরা নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নাগেশ্বরীতে মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হলেন, বিএনপির সাইফুর রহমান রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইসলামি আন্দোলন বাংলাদেশের হারিসুল বারী রনি, গণ অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা ও ভুরুঙ্গামারীতে জাকের পার্টির আব্দুল হাই মাস্টার।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে। এরপর ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের ও নিষ্পত্তি, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই আসনের ভোটগ্রহণ।

মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে কুড়িগ্রাম-১ আসনে নির্বাচনী লড়াইয়ের আনুষ্ঠানিক সূচনা হলো। এখন ভোটারদের দৃষ্টি প্রার্থীদের প্রচার-প্রচারণা ও নির্বাচনী অঙ্গীকারের দিকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর