সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান

সভাপতি রেজাউল সম্পাদক শেফাইল ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১১০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি 

কক্সবাজার জেলা অনলাইন প্রেস ক্লাব অনুমোদিত এবং ঈদগাঁওয়ের অনলাইন সাংবাদিকদের একমাত্র প্লাটফর্ম “‘ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাব’ এর দ্বি-বার্ষিক নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বৃহত্তর ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংক্রান্ত এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন সাংবাদিক মোঃ রেজাউল করিম। সভা  পরিচালনা করেন সাংবাদিক শেফাইল উদ্দিন। এতে অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার ও শক্তিশালী করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন হাফেজ তৈয়ব জালাল, এম, শফিউল আলম আজাদ, এম, আবু হেনা সাগর, এম, ছরওয়ার সিফা, নাছির উদ্দীন পিন্টু, বশিরুজ্জামান, মোঃ আশফাক উদ্দিন আরফাত, সায়মন সরওয়ার কায়েম ও কাউছার উদ্দিন শরীফ।

শেষে প্রেস ক্লাবের কার্যক্রমকে আরো গতিশীল করতে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটি নিম্নরূপঃ সভাপতি: মোঃ রেজাউল করিম, সহ-সভাপতি: হাফেজ তৈয়ব জালাল, সহ-সভাপতিঃ এম, শফিউল আলম আজাদ, সাধারণ সম্পাদক: শেফাইল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক: এম, আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক: বশিরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক: নাছির উদ্দীন পিন্টু, অর্থ সম্পাদকঃ এম, ছরওয়ার সিফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক: সায়মন সরওয়ার কায়েম, নির্বাহী সদস্য: মোঃ আশফাক উদ্দিন আরফাত ও কাউছার উদ্দিন শরীফ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, শীঘ্রই কমিটি সম্প্রসারণ করা হবে। আগ্রহী ও ইচ্ছুকদের নিয়ে কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে।

এতে বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্যের কোনো বিকল্প নেই। পেশাগত মান ও মর্যাদা বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করতে হবে। সংগঠনভুক্ত সকল সাংবাদিকদের সব ধরনের অনৈতিকতা ও নোংরামি পরিহার করতে হবে। উন্নয়নধর্মী ও ইতিবাচক সাংবাদিকতা চর্চার মাধ্যমে দেশ ও দশের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর