রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রিয়াদ দূতাবাসে সান সিটি পলিক্লিনিকের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি; জামাতের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ: বাঁশখালীর পুইছড়ীতে চরম ক্ষোভ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ঢাকা প্রেসক্লাবের বিনম্র শ্রদ্ধা লন্ডন বাংলা নিউজ মিডিয়ার কর্ণধার সোহেল সরকারের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে খানসামায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান নবনির্বাচিত সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম- বিএনজেএফ – তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, তদন্ত শুরু বাঁশখালীতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা শেরপুরের ঝিনাইগাতী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ময়নামতিতে টিটু’স টিউটোরিয়ালের শিক্ষা সফর

রিয়াদ দূতাবাসে সান সিটি পলিক্লিনিকের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সহকারী বার্তা সম্পাদক_

সৌদিআরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবস ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

দিবসটি উপলক্ষ্যে সকালে দূতাবাস চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন।
পরে রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় রিয়াদে প্রবাসী বাংলাদেশি বিভিন্ন কমিউনিটির পক্ষ থেকেও পৃথক পৃথক ভাবে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখযোগ্য কমিউনিটি গুলোর মধ্যে সান সিটি পলিক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি দল দূতাবাস চত্বরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালনের অংশ হিসেবে দূতাবাসের অডিটোরিয়ামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ তিলাওয়াতের পরে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়।

দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোকপাত করে রাষ্ট্রদূত তাঁর বক্তব্য উপস্থাপন করেন।
সকল ভাষা শহিদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের স্বকীয়তাও জাতীয়তাবোধের উন্মেষ ঘটে যার ফলে আমরা নিজ অধিকার সম্পর্কে সচেতন হই। পরবর্তীতে নানা ঘাত –প্রতিঘাত ও আন্দোলনের ধারাবাহিকতায় একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। রাষ্ট্রদূত আরও বলেন, ইতিহাস হতে প্রমাণিত, বাংলাদেশের মানুষ যখন কোনো ন্যায়সংগত বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন ফলে তখন অবশ্যম্ভাবী ভাবেই সাফল্য অর্জিত হয়।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে সৌদি আরবের প্রাসঙ্গিক বাস্তবতা তুলে ধরে বলেন, বাংলাদেশের মানুষ সৌদি আরবের মানুষের সঙ্গে কাজ করতে করতে তাদের অন্দরমহল পর্যন্ত পৌঁছে গেছে। তিনি প্রবাসে বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করার মাধ্যমে দেশকে ইতিবাচকভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। ‘বাংলাদেশ’ নামটি একটি দক্ষ ও বিশ্বাসযোগ্য জনগোষ্ঠীর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে দেশ এগিয়ে যাবে এবং ফলশ্রুতিতে আমাদের ভাষা ও সংস্কৃতির আরও প্রসার এবং সমৃদ্ধি ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন রিয়াদে অবস্থিত অভিবাসী বাংলাদেশ কমিউনিটির জনাব হামিদুল হক শামীম, জনাব মোঃ তাজুল ইসলাম গাজী এবং ডাঃ এ কে এম গোলাম হাসনাইন সোহান।

পরিশেষে তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অদম্য চেতনাকে ধারণ করে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং দেশের সামগ্রিক উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ভাষা শহীদ সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মুনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর