বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড

শ্রীমঙ্গলে শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘অমর একুশে’ পালিত

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘অমর একুশে’ পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রীমঙ্গলের কলেজ রোডস্থ ঐতিহ্যবাহী শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের শাহেদ গাজী’র সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মনসুরের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মনসুর বলেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতীয় চেতনার ভিত্তি। মাতৃভাষার অধিকার রক্ষায় যে আত্মত্যাগ হয়েছে, তা বিশ্ব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। নতুন প্রজন্মকে সেই ইতিহাস জানতে হবে এবং ভাষার শুদ্ধ চর্চায় অঙ্গীকারবদ্ধ হতে হবে।”
উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর গুলি চালানো হলে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে শহীদ হন। তাঁদের আত্মত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
অনুষ্ঠানের শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বীর ভাষা শহীদদের প্রতি জানানো হয়—“অফুরন্ত শ্রদ্ধা ও লাল সালাম।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর