রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
আজকের শিরোনাম
হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে; আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মোঃ সাইফুল ইসলাম

এসএসএস-এর ৮৮৮ তম জাদুরাণী শাখার শুভ উদ্বোধন ও ১ম ঋণ বিতরণ

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ৮২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬

 

​নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও:

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর ৮৮৮ তম ‘জাদুরাণী’ শাখার শুভ উদ্বোধন ও প্রথম ঋণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ ২০ মে (বুধবার) দিনাজপুর জোনের পীরগঞ্জ এরিয়ার অধীনে নবগঠিত এই শাখা কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। এসএসএস দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার জনাব সাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসএসএস-এর যুগ্ম পরিচালক জনাব স. ম. ইয়াহিয়া।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হবিবর রহমান, এসএসএস পীরগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব দিপু কুমার, জোন হিসাব কর্মকর্তা জনাব অরুণ কুমার এবং নবগঠিত জাদুরাণী শাখার শাখা ব্যবস্থাপক জনাব মোঃ রুবেল রানা। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংস্থার সম্মানিত সদস্য ও জাদুরাণী শাখার কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​প্রধান আলোচকের বক্তব্যে সংস্থার যুগ্ম পরিচালক জনাব স. ম. ইয়াহিয়া এসএসএস-এর বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। তিনি বলেন, “এসএসএস প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” এ সময় তিনি ঋণের টাকা অপচয় না করে উৎপাদনশীল ও উন্নয়নমূলক খাতে ব্যয় করার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান।

​সভাপতির বক্তব্যে জোনাল ম্যানেজার জনাব সাহীন মাহমুদ তীব্র গরম ও ব্যস্ততার মাঝেও যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি ঋণের টাকা সঠিক ও লাভজনক প্রকল্পে ব্যবহার করে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত উপকারভোগী সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রথম ঋণ বিতরণ করা হয়। পরিশেষে, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সদস্যদের মাঝে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর