মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

বাকেরগঞ্জে কাজীর বিরুদ্ধে একাধিক বাল্য বিবাহ পড়ানোর অভিযোগ 

তাড়াশ টাইমস / ৬২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

 

বরিশাল (বাকেরগঞ্জ) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে মোটা অংকের অর্থের বিনিময়ে একাধিক বাল্যবিবাহ পড়ানোর অভিযোগ খোদ সরকারি রেজিস্টার ভুক্ত কাজীর বিরুদ্ধে। অভিযোগ সূত্রের জানাজায় পৌরসভার ১-২-৩ নং ওয়ার্ডের কাজী মাওলানা মোঃ জালাল উদ্দিন মোল্লার সহকারী (সম্পর্কে কাজী মাওলানা জালাল মোল্লার স্যালোক, স্ত্রীর ছোট ভাই ) মোঃ জিয়াউল জোমাদ্দার পৌরসভার ৯ নং ওয়ার্ড ও ভর পাশা ইউনিয়নের বটতলায় দুটি বাল্যবিবাহ পড়িয়েছেন, ২৫ অক্টোবর ২০২৬ রবিবার গভীর রাতে পৌরসভা ৯নং ওয়ার্ডের মোকসেদ হাওলাদার এর মেয়ে জুই আক্তার,(নবম শ্রেণীর ছাত্রী) নজরুল কমিশনার বাড়ির পশ্চিম পাশে জিয়াউল জোমাদ্দার বিবাহ রেজিস্ট্রি করেছেন। এছাড়াও ভরপাশা ইউনিয়নের বটতলা হাওলাদার বাড়ির জালাল হাওলাদারের নাতি ও নান্টু হাওলাদারের ছেলেকে অষ্টম শ্রেণী পরুয়া কলি নামের এক মেয়ের সাথে বিবাহ রেজিস্ট্রি করেছেন, বাকেরগঞ্জের ১১ নং ভরপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মনির খানে’র বাড়ির দশম শ্রেণী পড়ুয়া সুমি আক্তার ও হৃদয় খান নামে অপ্রাপ্তবয়স্ক ছাত্র ছাত্রীর প্রেমের সম্পর্কের বিবাহ পরান মোটা অংকের অর্থের বিনিময়ে।

এরকম একাধিক বাল্যবিবাহ পরান পৌরসভার ১-২ ও ৩ নং ওয়ার্ডের কাজী মাওলানা মোঃ জালাল মোল্লার রেজিস্টারে ব্যবহার করে, তার শ্যালক মোঃ জিয়াউল জোমাদ্দার।

জালাল উদ্দিন ভরপাশা ইউনিয়নের কাজী না-হয়েও তার রেজিস্টার ব্যবহার করে এই সকল বিবাহ পড়ানো হয়েছে।

এ বিষয়ে স্থানীয় মোঃ ফয়সাল আহমেদ নামে এক ব্যক্তি অভিযোগ দিয়েছেন ।

এ বিষয়ে বাকেরগঞ্জ পৌরসভার ১-২ ও ৩ নং ওয়ার্ডের কাজী মাওলানা মোঃ জালাল মোল্লা জানান,এ বিষয়ে তিনি অবহিত নন। তার শ্যালক এমন কিছু করে থাকলে তিনি খতিয়ে দেখবেন। বাকেরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ জানান কোন অবস্থাতেই বাল্যবিবাহ পড়ানো যাবে না এটি গুরুতর দণ্ডনীয় অপরাধ, তিনি মৌখিকভাবে এমন একটি অভিযোগ শুনেছেন লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল জানান তিনি ছুটিতে ছিলেন বিষয়টি তিনি অবনীত নন।তবে সরকার বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছেন। বিষয়টি তদন্ত করা হবে বাল্যবিবাহ পড়ানোর সত্যতা পেলে কাজীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর