রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।

এ উপলক্ষে দেশবাসীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন শেরপুর জেলার নকলা উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু।

মোবারক হোসেন মিন্টু নকলা উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, নকলা উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য স্মরণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ, মানুষের অধিকার ও দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।

এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগকারী সকলের প্রতি শ্রদ্ধা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর