রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

ঝিনাইগাতী সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে প্রার্থী সুফিয়া খাতুন সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ঝিনাইগাতী সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে প্রার্থী সুফিয়া খাতুন সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
আসন্ন ৫নং ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য (মহিলা মেম্বার) পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন মোছাঃ সুফিয়া খাতুন।

তিনি জনাব মনির হোসেনের স্ত্রী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনসেবার প্রত্যাশা নিয়ে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে নিজেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চান সুফিয়া খাতুন।

তিনি নির্বাচিত হলে এলাকার নারীসমাজের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সুফিয়া খাতুন মনে করেন, জনপ্রতিনিধি হওয়ার মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের সেবা করা এবং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা। এ লক্ষ্যকে সামনে রেখেই তিনি ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করতে চান।

আসন্ন নির্বাচনে তিনি সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সম্মানিত ভোটারদের কাছে দোয়া, ভালোবাসা, আন্তরিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন। এলাকাবাসীর সমর্থন পেলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনসেবায় নিজেকে নিয়োজিত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুফিয়া খাতুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর