মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

জুন থেকে আমরা আলাদা থাকছি: মাহির স্বামী

রিপোর্টারের নাম / ৩২২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৩ মার্চ, ২০২৪

বিনোদন ডেস্ক:
বছরের শুরুতেই জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর একমাস পরেই এক ভিডিওবার্তায় নিজের সংসার ভাঙার খবর জানান তিনি।

বিচ্ছেদের খবর জানিয়ে মাহি জানান, বর্তমানে স্বামী রাকিব সরকারের সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না তিনি। অনেকদিন ধরেই দু’জনে আলাদা রয়েছেন।

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মাহির স্বামী রাকিব সরকার। সম্প্রতি এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, গত বছরের জুন মাস থেকেই তারা আলাদা থাকছেন।

রাকিব বলেন, ‘গত বছরের জুন মাস থেকে আমরা আলাদা থাকছি। আমি ও মাহি উত্তরায় আলাদা বাসায় থাকতাম।’

কেনো আলাদা বাসায় থাকতেন সেটাও জানিয়েছেন অভিনেত্রীর স্বামী। রাকিব জানালেন, একটি এসএমএসকে কেন্দ্র করেই তাদের দু’জনের দুরত্ব বাড়ে। এরপর আলাদা থাকতে শুরু করেন মাহি।

রাকিব সরকার বলেন, ‘আমার মোবাইলে আসা আমারই পরিবারেরই একজনের একটি এসএমএসকে কেন্দ্র করে মাহির মন খারাপ হয়। এরপর সে আমার বাসা থেকে তার মায়ের বাসায় চলে যায়।’

মাহি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তাকে একাধিকবার ফিরিয়ে আনার চেষ্টা করেছেন উল্লেখ করে তার স্বামী বলেন, ‘মাহিকে বাসায় ফেরানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। একটা পর্যায়ে আমি নিজেই মাহির সঙ্গে তার মায়ের বাসায় উঠি। কিন্তু দীর্ঘদিন ধরে দুই পরিবারের সদস্যরা মিলেও বোঝাতে পারিনি। একসময় একটু বুঝেছে, আবার আরেক সময় উল্টে গেছে। এভাবেই আলাদা থাকার দিনগুলো চলে আসছি। যেটি বিচ্ছেদ পর্যন্ত গড়াচ্ছে।’

বিচ্ছেদ প্রসঙ্গে রাকিব বলেন, ‘মাহির পক্ষ থেকে যে সিদ্ধান্ত এসেছে, তা এখন ৯৯ ভাগই বিচ্ছেদের পথে। এক ভাগ নিয়েও আমি আশাবাদী। চেষ্টা করে যাচ্ছি সংসারটা টিকিয়ে রাখতে। কারণ আমি মাহিকে বিয়ে করি পরিবারের অমতে। বিভিন্ন বাধা থাকা সত্ত্বেও তাকে ভালোবেসে বিয়ে করেছি।’

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি ফেসবুকে এক ভিডিওবার্তায় স্বামী রকিব সরকারের সঙ্গে বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মাহিয়া মাহি। তবে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ব্যাপারে তখন কিছুই জানাননি তিনি। কিন্তু এরপর থেকে ফেসবুকে বিভিন্ন সময় করা পোস্টে নিজের একাকিত্বে ভোগা ও আস্থাহীনতার বিষয় তুলে ধরেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর