বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

কান্ট্রি এডিটরস ফোরামের সভাপতি সাখাওয়াত, সম্পাদক আসিফ, যুগ্ম সম্পাদক সোহাগ

নিজস্ব প্রতিবেদক / ২৬৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪


দেশের স্বনামধন্য পত্রিকা, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টাল গুলোর দা‌য়িত্বপ্রাপ্ত মফস্বল ডেস্ক ইনচার্জদের নিয়ে গঠিত কান্ট্রি এডিটরস ফোরামের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর অদূরে আমিন বাজার এলাকার মধুমতি মডেল টাউনের লেকভিউ রিসোর্টে সংগঠনটির ফ্যামিলি ডে ও সাধারণ সভা শেষে এই কমিটি গঠন করা হয়।

আগের কমিটির মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ায় সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নাগরিক টেলিভিশনের সাখাওয়াত হোসেনকে সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে সংগঠনটির সভাপতি ছিলেন ডেইলি সানের আকতার হোসেন।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির মনিরা রুমি ও আজকের পত্রিকার সৈয়দ মঈনুল হক। দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন যমুনা টেলিভিশনের আসিফ আহসানুল। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ঢাকা পোস্টের মাহাবুর আলম সোহাগ ও যুগান্তরের নাঈমুল করীম নাঈমকে। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাগো নিউজের আনোয়ার হোসেন।

এবারও অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন প্রতি‌দি‌নের বাংলা‌দেশের রা‌কিব খান এবং পুনরায় দফতর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাছরাঙা টেলিভিশনের সজিব সাদিক। এছাড়া টেলিভিশন চ্যানেল নিউজ২৪-এর সুমন তালুকদার প্রচার সম্পাদক, আর‌টি‌ভির রা‌সেল আহ‌মেদ সাংস্কৃ‌তিক সম্পাদক ও সময় টেলিভিশনের কামাল শাহরিয়ারকে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক করা হয়েছে।

২১ সদস্য বিশিষ্ট কমিটির কার্যকরী সদস্যরা হলেন- সাবেক সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, প্রথম আলোর তু‌হিন সাইফুল্লাহ, বিপ্লব কুমার পাল (সাবেক একুশে টিভি), ইন্ডি‌পে‌ন্ডেন্ট টি‌ভির নজরুল ইসলাম তমাল, বণিক বার্তার একরামুল ইসলাম বিপ্লব, চ্যানেল ২৪-এর তা‌নিম রহমান, ডি‌বি‌সির জান্নাতুন মাওয়া, রাই‌জিং‌বি‌ডির জাহাঙ্গীর আলম বকুল ও এখন টিভির সা‌বিত সা‌রোয়ার।

একইসঙ্গে দুই সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন- অনলাইন নিউজপোর্টাল ঢাকাপোস্ট.কম এর সম্পাদক ও যুগান্তরের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সরকার ও একাত্তর টেলিভিশনের সহযোগী প্রধান বার্তা সম্পাদক পলাশ আহসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর