মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

মণি কানন বিদ্যালয় ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: / ২০০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১০ মার্চ, ২০২৪

রাজধানী মিরপুর এক নম্বরে অবস্থিত মণি কানন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

কোমলমতি শিশুদের মেধা বিকাশের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে মণি কানন উচ্চ বিদ্যালয়। উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সকল শিক্ষক দীর্ঘদিন যাবত ছাত্র-ছাত্রী মেধা বিকাশের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৪।

১৯৮০ সাল থেকে এ পর্যন্ত খেলাধুলা ও ক্রীড়াতে ব্যাপক সুনাম অর্জন করেছে এই মণি কানন উচ্চ বিদ্যালয়। সেই ধারাবাহিকতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ২০২৪ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবুল কালাম মোল্লা (আকাশ) কাউন্সিলর ৮ নং ওয়ার্ড মিরপুর, শিখা রানী চক্রবর্তী সংরক্ষিত মহিলা আসন ৬,৭ ও ৮ নং ওয়ার্ড মিরপুর , রাবেয়া শিরিন মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত। উক্ত অনুষ্ঠানটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জিন্নাতুর রহমান তুহিন, সভাপতি ম্যানেজিং কমিটি মণি কানন উচ্চ বিদ্যালয় মিরপুর। অনুষ্ঠানটি প্রাণবন্ত উপস্থাপনা করেন মল্লিক রাকিবুল হোসেন, সৈয়দা মুনিয়া সুলতানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর