সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

ভিক্ষুক ওরফে ফকির সমিতি গঠন করলেন আ. লীগ নেতা

অনলাইন ডেস্ক: / ৩৪৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১০ মার্চ, ২০২৪

হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এরশাদ আলীর উদ্যোগে শতাধিক ভিক্ষুক নিয়ে ভিক্ষুক ওরফে ফকির সমিতি গঠন করা হয়েছে। শনিবার (৯ মার্চ) উপজেলার স্বাভাবিক ও প্রতিবন্ধী শতাধিক ভিক্ষুকদের অধিকার, দাবি আদায় ও বিত্তবানদের সহানুভূতি বৃদ্ধির লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।


জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মো. জালাল উদ্দিন এ ঘটনায় নেতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেন, ভিক্ষাবৃত্তি নিরসনে কাজ করছে সরকার। উপজেলায় ভিক্ষুক পুনর্বাসনেও কিছু কর্মকাণ্ড রয়েছে। প্রাথমিকভাবে এই ভিক্ষুক সমিতির উদ্দেশ্যে সৎ হলেও আমাদের সমাজসেবা অফিসের কর্মকাণ্ডের সঙ্গে এটি সাংঘর্ষিক।

ভিক্ষা বা সাহায্য চাওয়ার সুস্পষ্ট আইন বা সাংবিধানিক নিষেধাজ্ঞা নেই। সেক্ষেত্রে সেটি করতে বাধাও নেই বলে জানিয়েছেন সমাজসেবা অফিসের কয়েকজন কর্মকর্তা।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এরশাদ আলী জানান, সামনে পবিত্র রমজান। রমজানে ভিক্ষুকদের প্রতি মানবিকতা প্রদর্শন করে আমরা অনেক সওয়াব লাভ করতে পারি। বাস্তবে সরকার এদের পুনর্বাসনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে কিন্তু আমাদের মাধবপুর উপজেলা তেমন কর্মকাণ্ড চোখে পড়ে না সেজন্য বিত্তবানদের এগিয়ে আসার জন্য ভিক্ষুকদের জন্যে কল্যাণকর কিছু করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। ভিক্ষাবৃত্তিকে আমরা কখনোই সমর্থন করি না। যেহেতু আগামী উপাজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছি তাই সকলের সুখ-দুঃখ দেখাও আমার নৈতিক দায়িত্ব।


ভিক্ষুক সমিতির সংগঠক ও উপদেষ্টা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহিন উদ্দিন শাহিন জানান, হতদরিদ্র, অসহায় মানুষদের সাংগঠনিকভাবে একত্রিত করা আর ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করা এক নয়। এদের কাউন্সেলিং ও সহযোগিতা করে তাদের মেধাবৃত্তিকে জাগ্রত করে স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়া আনাই আমাদের উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর