মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে মাজারে নতুন রান্নাশালা ও অজুখানা উদ্বোধন বকশীগঞ্জে পাহাড়ি ঢালুতে শিমুল আলু চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART খুলনায় সুপার হিরো ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা প্রবাসীদের মর্যাদা ও নতুন কালুরঘাট সেতুর কাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: এমপি সরোয়ার আলমগীর চিকিৎসা, সাহিত্য ও ইসলামী জ্ঞানচর্চায় অনন্য ডা. মিজানুর রহমান কবি-সাহিত্যিক, ইসলামী আলোচক ও বহুমাত্রিক জ্ঞানচর্চায় উজ্জ্বল এক প্রতিভা ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ সালেহ আহমেদ নানিয়ারচরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের বার্তা টেকনাফ হ্নীলার ৫২ যুবক দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী ভূমিকার অঙ্গীকার করেন সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামে সরকারি রাস্তা দখল, স্থাপনা নির্মাণ, জনসাধারণের চলাচলে বাধা এবং রাস্তা বন্ধের অপচেষ্টার বিরুদ্ধে জরুরি প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন মাননীয় জনপ্রতিনিধি, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং প্রিয় এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশ টাইমস / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৭ মে, ২০২৬

স ম জিয়াউর রহমান :
সাম‌জিক ও মান‌বিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখা’র উদ্যোগে এবং কচুয়া আদর্শ গ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট অব মৌলভীবাজারের সহযোগিতায় আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

রবিবার (১৭ মে) মৌলভীবাজারে কামালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্বে ক‌রেন আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মৌলুদ আহমদ। অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন মান‌বিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম। বিশিষ্ট নাট্যকার ও চ্যানেল এস মৌলভীবাজার‌ের হেড অব নিউজ খালেদ চৌধুরী এবং এনটিভি ইউরোপের প্রতিনিধি পিন্টু দেবনাথ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মো. জোসেফ আলী চৌধুরী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্য সচিব রুবেল আহমদ। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য মো. মোনায়েম খান, গোবিন্দ গোস্বামী ও রিপন আহমদসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

আজমনি বহুমুখী হাইস্কুল ও কলেজের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা ফাউন্ডেশনের এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

উলেক্ষ‌্য, কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্টের ফাউন্ডার প্রেসিডেন্ট ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর অনুষ্ঠান চলাকালে লন্ডন থে‌কে টেলিকনফারেন্সে বক্তব্য প্রদানকালে এই মহতি ও পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করে প্রজেক্ট বাস্তবায়নে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের প্রতিটি মানবিক প্রজেক্টে সবার সহযোগিতা কামনা করেছেন।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, ফাউন্ডেশনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর